স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের উদ্যোগে সম্মেলন কক্ষে ৬ অক্টোবর পুলিশ-ম্যাজিস্ট্রেসি কনফারেন্স অনুষ্ঠিত হয়।
চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সৈয়দ মোঃ কায়সার মোশাররফ ইউসুফ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত কনফারেন্সে পুলিশ সুপার এম,কে, এইচ জাহাঙ্গীর আলম, সিভিল সার্জন জনাব ডাঃ চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সহকারী বন সংরক্ষক মোহাম্মদ নাজমুল আলম, সি আইডি সহকারী পুলিশ সুপার মোল্যা মুনির হোসেন, উপ-পরিচালক মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মিজানুর রহমান শরীফ, সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জগলুল হক, মোহাম্মদ ইরফানুল হক চেšধুরী, এম. মিজবাহ উর রহমান, মোহাম্মদ জিয়াউল হক, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ইসমাইল হোসাইন ও মোঃ ছিদ্দিক আজাদ, সহকারী পরিচালক বিজিবি জামাল হোছাইন, সাধারণ সম্পাদক জেলা আইনজীবী সমিতি মোঃ জয়নুল হক কোর্ট পুলিশ পরিদর্শক, ইন্সপেক্টর, ইন্সপেক্টর ট্রাফিক ইন্সপেক্টর এবং জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.