
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার বিভিন্ন পূজামন্ডপে মহা অষ্টমীর দিনে পূর্ণার্থীদের উপচে পড়া ভীর। জেলায় এবছর মোট ১০০৩টি পূজামন্ডপে পূজা অনুষ্ঠিত হচ্ছে। পূর্ণার্থীরা মা দূর্গার আশীর্বাদ পেতে এক পূজামন্ডব থেকে অন্য পূজামন্ডবে ছুটে যাচ্ছেন। বৃষ্টির কারণে দুপুরের পর পূর্ণার্থীদের উপস্থিতি কিছুটা কমে যায়।
১১ অক্টোবর শুক্রবার সকাল থেকেই মৌলভীবাজারে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত পূজায় বিভিন্ন এলাকা থেকে পূর্ণার্থীরা পূজা করতে আসছেন দৃষ্টি নন্দন মন্ডপ গুলোতে।
মৌলভীবাজার শহরের মহেশ^রী, ত্রিনয়নী শিববাড়ী ও আবাহন মন্ডপে ব্যাতিক্রমী পূজার আয়োজন করেছে। এ ছাড়াও রয়েছে রাজনগর উপজেলার পাঁচগাওয়ে ঐতিয্যবাহী লাল বর্ণের প্রতিমা দিয়ে পূজার আয়োজন এবং কুলাউড়ার কাদিপুর শিববাড়ি মন্ডপের পূজা। ওইসব পূজামন্ডপে সনাতন ধর্মাবলম্বীদের উপচে পড়া ভীর দেখা যায়।
দূর্গাপূজা সুষ্টু ও শান্তিপুর্নভাবে পালনের লক্ষ্যে আইন শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে জেলা প্রশাসন ও পুলিশের পক্ষ থেকে ৩ স্থরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.