
আব্দুর রব॥ বড়লেখায় ‘অদম্য বাংলাদেশ’-এ স্লোগানকে সামনে রেখে জাতীয় বিদ্যুৎ ও জ্বালানী সপ্তাহ-২০১৬ পালিত হয়েছে।
৭ ডিসেম্বর বুধবার এ উপলক্ষে সকাল ১০টায় র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম নীল মাধব বণিকের সভাপতিত্বে ও কর্মকর্তা মোস্তফা উদ্দিনের পরিচালনায় উপজেলা চত্ত্বরে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম সুন্দর। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউএনও এসএম আবদুল্লাহ আল মামুন, উপজেলা ভাইস চেয়ারম্যান বিবেকানন্দ দাস নান্টু, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, থানার অফিসার ইনচার্জ মো. সহিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সমীর কান্তি দেব, পল্লী বিদ্যুতের এলাকা পরিচালক রঞ্জিত কুমার দাস, সাংবাদিক আব্দুর রব, তপন কুমার দাস, এজে লাবলু প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.