
স্টাফ রিপোর্টার : এবারের এইচএসসি পরীক্ষায় ঈর্ষণীয় ফলাফল অর্জন করেছে মোঃ মিনহাজুর রহমান রাকিব। সে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছে। রাকিব জেএসসি ও এসএসসি পরীক্ষায়ও মেধায় স্বাক্ষর রেখেছে। মোঃ মিনহাজুর রহমান রাকিব মৌলভীবাজার সরকারি কলেজের বানিজ্য বিভাগ থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। রাকিবের এই কৃতিত্বপূর্ণ ফলাফলে তার পিতা-মাতা মহান সৃষ্টিকর্তার কাছে শুকরিয়া আদায় করেন। পাশাপাশি তার প্রতিষ্ঠানের শিক্ষক-সহপাঠিরাও ভীষণ খুশি। মিনহাজুর রহমান রাকিব দৈনিক আমার সংবাদ, এশিয়ান টেলিভিশন, মৌলভীবাজার২৪ ডট কমের সম্পাদক মোঃ মাহবুবুর রহমান রাহেল ও নুরজাহান আক্তার নদীর বড় ছেলে।
ভবিষ্যতে সে মানুষের জন্য কাজ করতে পারে সে জন্য তার জন্য দোয়া চেয়েছেন তার পিতা-মাতা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.