
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার পৌর শাখার উদ্দ্যোগে দাওয়াতি মাজলিস ও যোগদান অনুষ্ঠান শহরের একটি রেষ্টোরেন্টে শাখা সভাপতি মাওঃ ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওঃ লুৎফর রহমান কামালীর পরিচালনায় অনুষ্ঠিত হয়।
২৫ অক্টোবর শুক্রবার বাদ এশা অনুষ্ঠিত উক্ত দাওয়াতি মজলিসে বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিস মৌলভীবাজার জেলা শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক মুফতী মাওঃ হিফজুর রহমান হেলাল রাজনগরী, বিশেষ মেহমান হিসেবে উপস্থিত ছিলেন জেলা সহ সাধারণ সম্পাদক মাওঃ ইসলাম উদ্দীন, জেলা সাংগঠনিক সম্পাদক মাওঃ রহমত আলী, পৌর শাখার সহ সভাপতি মাওঃ আলাউদ্দিন, সহ সাধারণ সম্পাদক মোঃ নিজাম উদ্দিন, সহ সাধারণ সম্পাদক মাওঃ তাজুল ইসলাম, খেলাফত যুব মজলিস এর জেলা সভাপতি হুসাইন আব্দুল আউয়াল প্রমুখ।
অনুষ্ঠিত দাওয়াতি মজলিসে মৌলভীবাজার পৌর এলাকার আলেম যুবক ব্যাবসায়ী সহ বিভিন্ন শ্রেণির পেশার প্রায় অর্ধশত মানুষ গণ মানুষের সংগঠন বাংলাদেশ খেলাফত মজলিসের লক্ষ ও উদ্দেশ্যের সাথে একমত হয়ে প্রথমিক সদস্য ফরম পূরণ এর মাধ্যমে যোগদান করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.