
স্টাফ রিপোর্টার : ছাত্রলীগকে নিষিদ্ধ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে বাংলাদেশ বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন কমলগঞ্জ উপজেলার সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগ নিষিদ্ধ হওয়ায় বৃহস্পতিবার বিকাল ৩ টায় ভানুগাছ চৌমহনায় আনন্দ মিছিল ও সমাবেশ অনুষ্টিত হয়।
মিছিল শেষে সমাবেশে বক্তব্য রাখেন বৈষম্যবিরুধী ছাত্র আন্দোলন মৌলভীবাজার জেলা প্রতিনিধি হাফিজ আবু হানিফা ও মোঃ এমাদ,বক্তব্য রাখেন কমলগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী আন্দোলনের ভূইয়া রাজন রেজা,কমলগঞ্জ উপজেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রিয় মুখ রাজ মুস্তাকিন,শেখ রাহাদ,আব্দুস সামাদ তালুকদার,
শামসুর রহমান শান্ত, উপস্থিত ছিলেন রাজনগর প্রতিনিধি আরাফাত ইসলাম, উপস্থিত ছিলেন কমলগঞ্জ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রিয় মুখ আবুল কাসেম, জালাল আহমদ আবেদ, শেখ মোতাসিম,শাহিন মিয়া, আলমগীর হুসেন,জেনি আক্তার, তমা আক্তার প্রমুখ।
আনন্দ মিছিলে কমলগঞ্জের সর্বস্তরের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে এবং আওয়ামীলীগ ফ্যাসিবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে সর্ববস্থায় প্রস্তুতির ওয়াদাবদ্ধ হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.