
স্টাফ রিপোর্টার : বিগত আওয়ামী সরকারের আমলে গঠিত মৌলভীবাজারের কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানের সহ ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিতে ছাত্র-জনতা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।
রবিবার ২৭ অক্টোবর দুপুর ১২টায় লাউয়াছড়া প্রবেশ ফটকের সম্মুখে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় পর্যটকদের প্রবেশ টিকেটের মূল্য কমানো, আয়-ব্যায়ের হিসাব দেয়াসহ বিভিন্ন দাবি জানান ছাত্র-জনতা।
মানববন্ধনে বক্তারা বলেন, সাবেক কৃষিমন্ত্রী আব্দুস শহীদ দীর্ঘ ১৭ বছর ধরে তার দুই ভাই উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক ও সাবেক উপজেলা চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বুলবুলকে লাউয়াছড়া সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি পদে রেখে লুটপাট করেছেন।
তাদের আমল থেকে এই পর্যন্ত লাউয়াছড়ার আয়ের টাকার কোন হিসেব দেন নি বা কারো কাছে হিসাব নেই।
অচিরেই এই সহ ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিতে হবে। আগামী ৭ কর্ম দিবসে মধ্যে কমিটি ভেঙে হিসাব বিবরণী সাধারণ মানুষের সম্মুখে তোলে না ধরলে আরও কঠোর আন্দোলন করবে এ এলাকার ছাত্র-জনতা।এসময় কমলগঞ্জ উপজেলা যুবদলের আহ্বায়ক মাহবুবুর রহমানের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন,ভানুগাছ বাজার পৌর বণিক সমিতির সহ-সভাপতি কাজী মামুনুর রশীদ, ব্যবসায়ী আরমান হোসেন দুলন,উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ হাবিবুর রহমান নোমান,কমলগঞ্জ পৌর ছাত্রদলের আহবায়ক জুয়েল আহমেদ জুলি, কমলগঞ্জ সরকারি কলেজ ছাত্রদলের আহ্বায়ক তাহমুদুল হক রাফাত, সদস্য সচিব সুজেদ আলী, লাউয়াছড়া ইকো ট্যুর গাইড আহাদ মিয়া, অজানা আহমেদ কামরান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কমলগঞ্জের ছাত্র সমন্বয়ক মো. মিলাদ আলী প্রমূখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.