
আব্দুর রব : বড়লেখায় ২৮ অক্টোবর পৈশাচিক পল্টন হত্যা দিবস স্মরণে মঙ্গলবার ২৯ অক্টোবর রাতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন জামায়াতে ইসলামী দক্ষিণভাগ বাজারে আলোচনা সভা ও দোয়া মাহফিল করেছে।
দক্ষিণভাগ বাজারস্থ জামাল প্লাজা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর আমির ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এমাদুল ইসলাম। প্রধান আলোচকের বক্তব্য দেন ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় আইন সম্পাদক ও সিলেট মহানগরীর সাবেক সভাপতি ড. আনোয়ারুল ওয়াদুদ টিপু।
জামায়াতে ইসলামী দক্ষিণভাগ ইউনিয়ন সভাপতি আব্দুস ছামাদের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওলানা জাহিদুর রহমান বেলালের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর ফয়ছল আহমদ, উপজেলা পেশাজীবি সংগঠনের সভাপতি অধ্যাপক আব্দুল মোহাইমিন, প্রভাষক মাওলানা খালেদ আহমদ, জাতীয় ইমাম ও খতিব সমিতি উপজেলা শাখার সাধারণ সম্পাদক অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ জিয়াউল হক, ইউপি সদস্য এনামুল হক, জামায়াত নেতা আক্তার হোসেন, প্রধান শিক্ষক তোফায়েল আহমদ লায়েক প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.