
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মামলায় সদর উপজেলার ৮ নং কনকপুর ইউনিয়ন পরিষদের আলোচিত চেয়ারম্যান রুবেল উদ্দিনকে গ্রেফতার করেছে র্যাব-৯।
বৃহস্পতিবার ৩০ অক্টোবর রাতে সদর উপজেলার শাহবন্দর এলাকার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়।
মৌলভীবাজার মডেল থানার ওসি গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, তাকে গ্রেপ্তার করে রাতে মৌলভীবাজার থানা হস্তান্তর করেছে র্যাব। আলোচিত চেয়ারম্যান রুবেল বিএনপির রাজনিতীর সাথে জড়িত ছিল। ২০২৪ সালের ৭ জানুয়ারি অনুষ্ঠিত নির্বাচনের কিছু দিন আগে আওয়ামী লীগ রাজনিতীতে যুক্ত হয়। সে মৌলভীবাজার-৩ আসনের সাবেক এমপি জিল্লুর রহমানের ঘনিষ্টজন হিসেবে নির্বাচনে কাজ করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.