
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার চৌমুহনা চত্বরে বাম গণতান্ত্রিক জোট মৌলভীবাজার জেলা শাখার বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
২ নভেম্বর ২০২৪, শনিবার বিকাল ৪টায় নির্বাচনী ব্যবস্থার সংস্কার করে অবিলম্বে নির্বাচনী রোডম্যাপ ঘোষনা করা, নিত্যপণ্যের দাম কমানো, রেশনিং ব্যবস্থা চালু করা, আইন-শৃঙ্খলার উন্নতি সাধন করা এবং জানমালের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানান।
বিক্ষোভ সমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি জেলা কমিটির সভাপতি খন্দকার লুৎফুর রহমান এবং সভা পরিচালনা করেন সিপিবি জেলা কমিটির সাধারণ সম্পাদক এডভোকেট নিলিমেষ ঘোষ বলু।
সভায় বক্তব্য রাখেন বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ মৌলভীবাজার জেলা সমন্বয়ক এডভোকেট মঈনুর রহমান মগনু, সিপিবি জেলা কমিটির সহকারী সাধারণ সম্পাদক এডভোকেট মাসুক মিয়া, সম্পাদক মন্ডলীর সদস্য জহর লাল দত্ত, বাসদ জেলা সদস্য রেহনোমা রুবাইয়াৎ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি বিশ্বজিৎ নন্দী, বাংলাদেশ ছাত্র ইউনিয়ন জেলা সভাপতি জ্যোতিষ মোহন্ত প্রমুখ নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.