
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা বিএনপির আহবায়ক কমিটিতে ত্যাগী নেতাদের স্থান না দেয়া ও অবমূল্যায়ণ করায় বিক্ষোভ করেছেন নেতাকর্মীরা।
মঙ্গলবার ৫ নভেম্বর রাতে শহরের শাহমোস্তফা সড়ক থেকে বিশাল বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমহনা পয়েন্টে এসে শেষ হয়। বিক্ষোভ মিছিলে আহ্বায়ক কমিটিকে বিতর্কিত আখ্যায়িত করে নানা স্লোগান দেন বিক্ষুব্ধ নেতাকর্মীরা।
এসময় সংক্ষিপ্ত পথ সভায় বক্তব্যে নেতৃবৃন্দ বলেন আহবায়ক কমিটিতে দলের দু:সময়ে নিবেদিত প্রাণ নেতাকর্মীদের স্থান হয়নি। যারা মিছিল মিটিংয়ে ছিলেননা আওয়ামীলীগের সাথে আতাত করে চলতেন বেশিরভাগ তারাই আহবায়ক কমিটিতে স্থান পেয়েছেন। যা তৃণমূলের নেতাকর্মীদের মনে রক্তকরণ হচ্ছে। অবিলম্বে দলের স্বার্থে এই কমিটি প্রত্যাহার করে দলের ত্যাগী ও নিবেদিত প্রাণ নেতাকর্মীদের মূল্যায়ণ করার জন্য কেন্দ্রীয় কমিটির প্রতি জোর দাবি জানান।
বিক্ষোভ ও প্রতিবাদ মিছিলে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবকদল, কৃষকদল, শ্রমিকদলসহ অঙ্গ ও সহযোগি সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.