
স্টাফ রিপোর্টার : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-৯ গোপন সংবাদের ভিত্তিতে, একটি আভিযানিক দল ৬ নভেম্বর আনুমানিক ১৪.৩০ ঘটিকায় সিলেটের ওসমানীনগর থানার পশ্চিম পৈলনপুর ইউনিয়নের বড় হাজিপুর সাকিনস্থ জনৈক মোস্তফা মিয়ার বাড়িতে অভিযান পরিচালনা করে (এসএমপি, সিলেটের শাহপরান থানার এফআইআর ভুক্ত) পলাতক ২ আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো- আনসার আহম্মদ রাহুল (৩০), পিতা- উনাই মিয়া, সাং-সৈয়দপুর মেজরটিলা এবং মোঃ আমিনুল ইসলাম নাঈম (২৩), পিতা- আলমগীর হোসেন, সাং- ইসলামপুর কলোনী মেজরটিলা, উভয় থানা- শাহপরান, জেলা- সিলেট। উল্লেখ্য যে, ১নং আসামী ভয়ঙ্কর সন্ত্রাসী ‘শুটার’ আনসার এর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে মর্মে জানা যায়।
পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃত আসামীদ্বয়কে এসএমপি সিলেট শাহপরান থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও, উক্ত মামলার অন্যান্য পলাতক আসামীদের গ্রেফতারের লক্ষ্যে র্যাব-৯, সিলেট এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.