
আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ মঙ্গলবার ৫ নভেম্বর উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে বড়লেখা পৌর ছাত্রলীগের সাবেক সভাপতি ছিদরাতুল কাদির আবির (৩০)-সহ বিভিন্ন মামলার ৬ আসামিকে গ্রেফতার করেছে। বুধবার বিকেলে তাদেরকে আদালতে সোপর্দ করেছে পুলিশ।
গ্রেফতার অন্য আসামিরা হলেন, উপজেলার ইসলামপুর গ্রামের আমিনুল ইসলাম রাজু (২১), উজিরপুর গ্রামের নূর হোসেন, দেলোয়ার হোসেন ও নজির উদ্দিন এবং দোহালিয়া গ্রামের সোহেল আহমেদ বটল।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, বিভিন্ন মামলার এজাহার নামীয় ও গ্রেফতারি পরোয়াভুক্ত ৬ আসামিকে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। বুধবার বিকেলে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.