
আব্দুর রব : বড়লেখা পৌরসভার সাবেক কাউন্সিলর ও উপজেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আলী আহমদ চৌধুরী জাহিদসহ ৩ যুবলীগ ও ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ১০ হপঐসমযা দুপুরে আদালতের মাধ্যমে পুলিষ তাদেরকে কারাগারে পাঠিয়েছে।
আওয়ামী লীগ নেতা ও বড়লেখা পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলী আহমদ চৌধুরী জাহিদ ছাড়াও অপর গ্রেফতারকৃতরা হলেন, উপজেলা যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক সম্পাদক জাকির হোসেন ও বড়লেখা সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক কাউসার আহমদ ইমন।
বড়লেখা থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, গ্রেফতারকৃতরা জুলাই-আগষ্টের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশগ্রহণকারি ছাত্র-জনতার উপর হামলা, হত্যার হুমকি সংক্রান্ত ৮ সেপ্টেম্বর থানায় দায়ের করা একটি মামলার সন্ধিগ্ধ আসামি। শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.