
আব্দুর রব : বড়লেখা থানা পুলিশ উপজেলার নিজ বাহাদুরপুর ইউনিয়নের চার নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রহিমকে রোববার রাতে নিজ বাড়ি থেকে গ্রেফতার করেছে।
সোমবার ১১ নভেম্বর বিকেলে আদালতের মাধ্যমে পুলিশ তাকে কারাগারে পাঠিয়েছে। আওয়ামী লীগ নেতা আব্দুর রহিম উপজেলার উত্তর চান্দগ্রাম গ্রামের আজমল আলীর ছেলে।
থানার ওসি মো. আব্দুল কাইয়ুম জানান, জিআর-১১৭/২৪ মামলার সন্ধিগ্ধ আসামি হিসেবে গ্রেফতার আওয়ামী লীগ নেতাকে সোমবার বিকেলে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.