
স্টাফ রিপোর্টার : যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে ফেরা হলো না সাকিবের (১৮)। চলতি মাসের পনেরো তারিখে মা কে নিয়ে ফেরার কথা ছিলো যুক্তরাষ্ট্র প্রবাসি সাকিব আহমদ চৌধুরীর। এর আগেই মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় প্রাণ গেল তার।
জানা যায় ১৩ নভেম্বর বুধবার রাতে মৌলভীবাজার সদর উপজেলার নতুন ব্রিজ এলাকায় দুই মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাকিব ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। এ ছাড়া অন্য ২জন চালক ও আরোহী গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন রয়েছেন। সাকিব সদর উপজেলার আখাইলকুড়া ইউনিয়নের আখাইলকুড়া গ্রামের মৃত মো: কমরু মিয়া চৌধুরীর ছেলে। ২ ভাই ও ১ বোনের মধ্যে তিনি সবার ছোট।
নিহতের স্বজন ও এলাকাবাসী জানান সাকিব প্রায় ৫ বছর পর কিছুদিন আগে মাকে নিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে বেড়াতে এসেছিলেন। তার বড় ভাই ও বোন দেশে থাকতেন। সাকিব যুক্তরাষ্ট্রে পড়া লেখার পাশাপাশি ভালো চাকুরিও করতেন। বুধবার রাতে তিনি তার নানাবাড়ি নালিউরী থেকে ১ আরোহীসহ মোটর সাইকেল চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কামালপুর নতুন ব্রিজ এর মধ্যস্থানে বিপরীত দিক থেকে আসা অন্য একটি মোটর সাইকেলের সাথে মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই মারা যান। সাকিবের এই মর্মান্তিক মৃত্যুতে পরিবারের সদস্য,আত্মীয়-স্বজন ও এলকাবাসীর মাঝে শোকের ছায়া নেমেছে।
বৃহস্পতিবার ১৪ নভেম্বর বাদএশা জানাযার নামাজ শেষে নিজ পারিবারিক কবরস্থানে থাকে তাকে চিরনিদ্রায় শায়িত করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.