স্টাফ রিপোর্টার : বাংলাদেশ জামায়াতে ইসলামী মৌলভীবাজার পৌরসভার পেশাজীবী বিভাগের ১৭৮ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। ২১ নভেম্বর এক প্রেস বিজ্ঞপ্তিতে ২০২৫-২০২৬ সেশনের জন্য ইকবাল আহমদ চৌধুরী’কে আমীর নির্বাচিত করা হয়। আনোয়ার হোসেন কবির’কে সেক্রেটারী ও মুহিবুর রহমান’কে সহকারী সেক্রেটারী মনোনীত করা হয়। টিম সদস্যরা হলেন, সৈয়দ মহি উদ্দিন চৌধুরী শাহিন, মো: শাহজালাল, শহিদুল ইসলাম ও শফিকুল ইসলাম সজীব।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৌলভীবাজার জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামীর আলী ও পৌর আমীর হাফেজ তাজুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.