
স্টাফ রিপোর্টার : চব্বিশের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আহত, শহিদদের স্মরণে স্মরণসভা এবং আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়।
মঙ্গলবার ২৬ নভেম্বর দুপুরে মৌলভীবাজার জেলা প্রশাসনের আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তে স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুস সালাম চৌধুরী সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পুলিশ সুপার এম, কে, এইচ, জাহাঙ্গীর হোসেন।
বক্তব্য রাখেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্ত শামিমা খন্দকার, জেলা বিএনপির অন্যতম সদস্য ফখরুল ইসলাম, জেলা জামায়াতের সেক্রেটারী ইয়ামির আলী, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, ছাত্র প্রতিনিধি আবজাল হোসেন, ফখরুল ইসলাম, উপস্বাস্থ্য প্রতিনিধি মোঃ হাসান সজিব।
পরে অতিথিরা জুলাই-আগস্টে আহতদের মধ্যে প্রথম ধাপে ১৫ জন শিক্ষার্থীদের মধ্যে আর্থিক অনুদানের ৩ লক্ষ ৯৫ হাজার টাকার চেক বিতরণ করেন।
https://www.youtube.com/watch?v=L6T9ek105Yg
https://www.youtube.com/watch?v=NVGZNfTxRXU
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.