![]()
এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় ১ কোটি টাকার সরকারি জায়গা দখল করে দেয়াল নির্মাণ করেছিলেন মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি।
মঙ্গলবার ২৬ নভেম্বর আদালতের রায়ের পর বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেনের উপস্থিতিতে অবৈধ সেই দেয়াল ভেঙে সরকারি জায়গা উদ্ধার করা হয়েছে।
সহকারী কমিশনার (ভূমি) শাহ জহুরুল হোসেন জানান, উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের উত্তর কুলাউড়া গ্রামে দীর্ঘদিন ধরে মোস্তফা চৌধুরী নামের এক ব্যক্তি সরকারি জায়গা দখল করে ব্যবহার করে আসছিলেন। এটি নিয়ে তিনি আদালতে মামলাও করেন। মঙ্গলবার আদালত সরকারের পক্ষে রায় দিলে বিকেলে ওই দেয়াল ভেঙে ৩৩ শতকের ১ কোটি টাকার সরকারি জায়গা উদ্ধার করা হয়।
এ সময় কুলাউড়া থানার এএসআই ইমদাদ ও জয়চণ্ডী ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা কামরুন নাহার নির্বাহী ম্যাজিস্ট্রেটকে সহযোগিতা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.