
স্টাফ রিপোর্টার : চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে হত্যার প্রতিবাদে মৌলভীবাজারে বিক্ষোভ মিছিল ও পথ সমাবেশ করেছে করে সাধারণ ছাত্র জনতা।
২৮ নভেম্বর দুপুরের দিকে প্রেসক্লাব চত্বরে থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পরবর্তীতে চৌমহনা পৌঁছে তা সমাবেশে রূপ নেয়। এসময় পথ সমাবেশে বক্তব্য রাখন মুস্তাকিম আহমদ, আলী রাব্বি রতন, বৈষম্য বিরোধী ছাত্র সুমন ভুঁইয়া,নাকিব আহমদ মাহি,আহবাব আল হামিদি শাহ মিসবাহ,আইনজীবী অ্যাডভোকেট মোস্তাক আহমদ প্রমুখ। এদিকে জুলাই'২৪ আকাঙ্খা বাস্তবায়ন সংগ্রাম পরিষদের উদ্যোগে প্রতিবাদী সমাবেশ শহরের চৌমুহনায় অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের যুগ্ম-আহ্বায়ক সাকিবুল হাসান এবং সঞ্চালনা করেন সদস্য সচিব আবু তালেব চৌধুরী। বক্তব্য রাখেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট জেলা শাখার সভাপতি বিশ্বজিৎ নন্দী, ছাত্র ফ্রন্ট কলেজ শাখার সংগঠক হিরণ আহমেদ, জুলাই'২৪ আকাঙ্খা বাস্তবায়ন পরিষদের সদস্য রাজিব সূত্রধর প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.