
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা শাখার উদ্যোগে ২৮ নভেম্বর দুপুরে শহরের চৌমুহনা চত্ত্বরে ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের সকল এমপির সম্পদ বাজেয়াপ্ত ও প্রশাসনকে আওয়ামী নিষিদ্ধ করার দাবিতে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস এর কেন্দ্রীয় ঘোষিত দেশব্যাপী কর্মসূচীর অংশ হিসেবে মৌলভীবাজার জেলা শাখার উদ্দ্যোগে এই প্ল্যাকার্ড প্রদর্শন কর্মসূচী পালন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস মৌলভীবাজার জেলা সভাপতি আল আমিন আহমদ জেলা প্রশিক্ষণ সম্পাদক মাযহারুল ইসলাম সাফি, জেলা বায়তুলমাল সম্পাদক ইয়াকুব বিন বশির সহর শাখার সদস্য নুর আমিন, সহ শহর ও সদর উপজেলা শাখার দায়িত্বশীল বৃন্দ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.