
প্রনীত রঞ্জন দেবনাথ : কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক (গণিত) পবিত্র কুমার সরকার (৫২) শুক্রবার ২৯ নভেম্বর সকাল ১১টায় মৌলভীবাজার সদর হাসপাতালে শেষ নি:শ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন যাবত দুরারোগ্য ব্যাধিতে ভোগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে, ১ মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
শুক্রবার দুপুরে শিক্ষক পবিত্র কুমার সরকার এর কর্মস্থল কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে মরদেহ রেখে সমবেদনা ও শ্রদ্ধা জানানো হয়। শ্রদ্ধা নিবেদন শেষে শিক্ষক পবিত্র কুমার সরকারের মরদেহ ময়মহনসিংহ জেলার মুক্তাগাছা গ্রামের নিজ পারিবারীক শ্মশানঘাটে রাত ১১টায় শেষকৃত্য দেওয়া হবে। তাঁর মৃত্যুতে শিক্ষক, ছাত্র, সুশীল সমাজ সহ এলাকার সর্বমহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.