বড়লেখা প্রতিনিধি॥ বড়লেখার শেওরাডিগা মাঠে মানবজমিনের বড়লেখা প্রতিনিধির পৃষ্টপোষকতায় সুপারস্টার ক্রিকেট ক্লাবের আয়োজনে ৯ ডিসেম্বর শুক্রবার আবিদ কামাল রুহান ক্রিকেট টূর্নামেন্টের উদ্বোধন করেন চ্যানেল মুক্তির মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. রুয়েল কামাল।
সমাজসেবক মো. ছানু মিয়ার সভাপতিত্বে ও নাইম আহমদের পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যবসায়ী এসএম কামাল আজাদ, এনজিও কর্মী মামুন আহমদ প্রবাসী সুবেল আহমদ।
উদ্বোধনী খেলায় ইয়াং টাইগার পানিধার টিম ৩০ রানে সাইডিং ওয়েস্টার ক্রিকেট ক্লাবকে হারিয়েছে। উক্ত টুর্নামেন্টে উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৬ ক্রিকেট টিম অংশগ্রহণ করেছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.