
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলার ব্রাহ্মনবাজার ইউনিয়নের শ্রীপুর হিরা গুলজান একাডেমীর প্রতিষ্ঠাতা পরিচালক ফিনল্যঅন্ড প্রবাসী সাজ্জাদুর রহমান মুন্নার দেশে প্রত্যাবর্তন উপলক্ষ্যে পরিচালনা কমিটি ও শিক্ষকবৃন্দের পক্ষ থেকে ৮ ডিসেম্বর বৃহষ্পতিবার একাডেমীতে এক সংবর্ধনা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন প্রতিষ্টাতা পরিচালকের মাতা ও একাডেমীর ভূমি দাতা মোছাঃ গুলজান খানম, প্রধান শিক্ষক ইফতেখার শামীম রেফুল, সহকারী শিক্ষক রানো বেগম, বিলকিস চৌধুরী, উত্তম দেব, এ আর রহমান, সুলতানা আক্তার, হিমা আচার্য্য। অভিভাবকবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন, শফিউল আলম শাহিদ, শফিক মিয়া, মঈন উদ্দিন, কুতুব উদ্দিন, আব্দুস শহিদ, ফকরুল ইসলাম, প্রমি আক্তার, জায়রা বেগম, রেফা বেগম, রুবি বেগম, রেজিয়া আক্তার, সামছুন্নাহার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.