
কুলাউড়া অফিস : মিয়ানমারের সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া মুসলিম রোহিঙ্গাদের উপর নির্যাতন ও গনহত্যা বন্ধ করার দাবিতে ৯ ডিসেম্বর শুক্রবার বিকেলে কুলাউড়া উপজেলার বাহ্মনবাজার ইউনিয়নের শ্রীপুর বাজারে শ্রীপুর গ্রামবাসীর পক্ষ থেকে এক বিক্ষোভ মিছিল এর আয়োজন করা হয়। গ্রামের সকল স্তরের মানুষ এ সময় উপস্থিত ছিলেন। মিছিল শেষে পথসভায় বক্তব্য রাখেন নসিরাবাদ জামে মসজিদ এর ঈমাম আপ্তাব উদ্দিন, সালাম খান হাফিজিয়া মাদরাসার প্রধান শিক্ষক ফজলুর রহমান, পল্লি উন্নয়ন ফাউন্ডেশন এর চেয়ারম্যান বদরুল হোসেন খান, শ্রীপুর বাজারের বিশিষ্ট ব্যবসায়ী ইব্রাহিম ও কবির মিয়া।
এছাড়া যুবকদের পক্ষ থেকে বক্তব্য রাখেন শামীম আহমেদ, শুয়ায়েল, শাহিন, জামাল, শফিকুল, ইমরান প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.