
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে ২জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হয়েছে। মঙ্গলবার ১০ ডিসেম্বর শ্রীমঙ্গল থানার এসআই শ্যামল কুমার নন্দী, এএসআই মো. আবু তালেবসহ পুলিশের টিম অভিযান চালিয়ে জিআর নং-১৭৩/২৪ (শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি শহরতলীর শাহীবাগ আবাসিক এলাকার মনির মিয়ার ছেলে মো. দুলাল মিয়া (৪৫) ও জিআর নং-৬৯৬/২৪(শ্রীঃ) এর ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি উপজেলার সিরাজনগর গ্রামের ফুল মিয়ার ছেলে মো. লিটন মিয়াকে গ্রেপ্তার করেন। শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামীদের আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.