
স্টাফ রিপোর্টার॥ মহান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মৌলভীবাজার শহরের শাহ্ মোস্তফা সড়কের বেরিরপাড়স্থ গণকবরে পুষ্পস্তবক অর্পণের মধ্যদিয়ে শ্রদ্ধা জানান জেলা প্রশাসন,জেলা পুলিশ, মুক্তিযোদ্ধা, পৌরসভাসহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠান।
শনিবার ১৪ ডিসেম্বর সকাল ১০টায় পুষ্পস্তবক অর্পণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন, পুলিশ সুপার এম. কে. এইচ. জাহাঙ্গীর হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বুলবুল আহমেদ, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী,বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিব, জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন, জেলা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা ও জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, মৌলভীবাজার প্রেসক্লাবের আহবায়ক বকসী ইকবাল আহমদ, সিনিয়র সাংবাদিক এস এম উমেদ আলী, জেলা প্রশাসন ও জেলা পুলিশের ঊর্ধতন কর্মকর্তা ও প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। পরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.