
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে ব্যতিক্রমী আয়োজনে সম্পন্ন হয়েছে আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন,আলোচনা সভা ও নাশিদ মাহফিল। বৃহস্পতিবার ১৯ ডিসেম্বর বিকাল থেকে গভীর রাত পর্যন্ত চলা দেশ ও বিদেশের জনপ্রিয় ক্বারি ও নাশিদ শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনায় প্রাণবন্ত এই আয়োজনের উদ্যোক্তা ছিলেন ইসলাম ও মানবতার কল্যাণে নিবেদিত অরাজনৈতিক সেবামূলক সংগঠন “মুসলিম কমিউনিটি” মৌলভীবাজার।
মৌলভীবাজার শহরের সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে “মুসলিম কমিউনিটি” মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদীর সভাপতিত্বে ও জনপ্রিয় উপস্থাপক কবি মীম সুফিয়ান ও শাহ মিসবাহ এর যৌথ সঞ্চালনায় সম্মেলনে বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা ও সাবেক আর্ন্তজাতিক সম্পাদক মাহিদুর রহমান,আমীরে আঞ্জুমানে হেফাজতে ইসলাম,শায়খুল হাদিস আল্লামা মুফতি রশিদুর রহমান ফারুক বর্ণভী,জেলা বিএনপির আহবায়ক ও সাবেক পৌর মেয়র ফয়জুল করিম ময়ূন,বরেণ্য লেখক ও গবেষক মাওলানা শরীফ মুহাম্মদ,খেলাফত মজলিস মৌলভীবাজারের সহ-সভাপতি ও রাজনগর উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আহমদ বেলাল,ইমাম সমিতি মৌলভীবাজারের সাধারণ সম্পাদক ও বরুণা মাদরাসার সিনিয়র মুহাদ্দিস মুফতি হিফজুর রহমান ফুয়াদ,শেখবাড়ি জামিয়ার সিনিয়র শিক্ষক মাওলানা সা'দ আমীন বর্ণভী,বরুণা মাদরাসার সিনিয়র শিক্ষক মাওলানা হিলাল আহমদসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনেরনেতৃবৃন্দ সাংবাদিক এবং স্থানীয় পর্যায়ের আলেমরা উপস্থিত থেকে বক্তব্য রাখেন।
এ সময় বক্তারা ৩৬ জুলাইয়ের বীর শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন তাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা আমাদের ইসলামী তাহজিব তামাদ্দুন চর্চার সুযোগ করে দিয়েছে। দেশে বাকস্বাধীনতা,গণতন্ত্র,আইনের শাসনের পথ সুগম করে দিয়েছে। আমরা চাইলে এই ধরনের অনুষ্ঠান করতে পারতামনা। জেল জুলুম আর নির্যাতনের স্টিম রোলার ছিলো আলেম ওলামা ও বিরোধী মত পথের নেতাকর্মীদের উপর। এদেশ থেকে ইসলাম ও ইসলামী সংস্কৃতি মুছে দিতে একটি বিশেষ দেশের ইসারায় নানা অপচেষ্ঠা চালানো হয়েছে। আলহামদুলিল্লাহ আমরা জালিম শাসক ও তার দোসরদের থেকে মুক্তি পেয়েছি।
বক্তারা বলেন এদেশ মসজিদের দেশ। মাদরাসার দেশ। তারা প্রত্যাশা রেখে বলেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার-এর উদ্যোগে এধরনের কোরআনের সম্মেলন ও নাশিদ মাহফিল আরও বেশি বেশি হওয়া প্রয়োজন। আমরা বিশ্বাস করি এ খিদমতের মাধ্যমে আল্লাহ আমাদের নাজাতের উসিলা হিসেবে কবুল করবেন। মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এর সভাপতি মাওলানা শেখ নূরে আলম হামিদী তার সমাপনী বক্তব্যে বলেন মুসলিম কমিউনিটি মৌলভীবাজার এ ধরনের আয়োজন প্রথমবারের মতো করেছে। নতুন একটি সংগঠনের বিশাল এ আয়োজনে জেলার সর্বমহলের সর্বাত্মক সহযোগিতা ছিল। পাশাপাশি সংগঠনের দায়িত্বশীলদের শ্রম ছিল চোখে পড়ার মতো। সবার আন্তরিক প্রচেষ্টায় সুন্দর ও সফলভাবে এ অনুষ্ঠান সম্পন্ন করা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ আগামীতেও এধরনের অনুষ্ঠানের আয়োজন অব্যাহত থাকবে। চমৎকার ও দৃষ্টিনন্দন আয়োজনে দেশ-বিদেশের মনোমুগ্ধকর সুনামধন্য জনপ্রিয় ক্বারীদের তেলাওয়াত সবাইকে মুগ্ধ করেছে।
মুসলিম কমিউনিটি মৌলভীবাজারের আন্তর্জাতিক ক্বিরাত সম্মেলন ও নাশিদ মাহফিলে জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক কোরআন প্রেমীদের সরব উপস্থিতিতে প্রাণবন্ত ছিলো পুরো অনুষ্ঠান। কোরআন তেলাওয়াত করেন শায়েখ ক্বারি ঈদী শাবান,তানজানিয়া। শায়েখ ড: ক্বারী সালাহ মুহাম্মদ সোলাইমান,মিশর। শায়েখ ক্বারি সানাদ আব্দুল হামিদ, মিশর। শায়েখ আহমদ হিজা,আফ্রিকা। শায়েখ ক্বারি আব্বাস উদ্দিন, বাংলাদেশ। শায়েখ ক্বারি জিয়াউল হক নাসেহ বাংলাদেশ। নাশিদ পরিবেশন করেছেন আহমদ আব্দুল্লাহ,শেখ এনাম,,আবু উবায়দা, তাওহীদ জামিল,আবাবিল,ইনভাইট ও আল আলম শিল্পী গোষ্ঠী।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.