
আব্দুর রব : দেশের সর্ববৃহৎ জলাভূমি হাকালুকি হাওড়ে শীতের শুরুতেই ঝাঁকে ঝাঁকে আসছে অতিথি পাখি। হাওড়ের বিভিন্ন বিলে বিচরণ করছে বিভিন্ন দেশ থেকে ছুটে আসা হাঁস জাতীয় এসব পাখি। আসাধু শিকারিদের প্রতিরোধে কঠোর ব্যবস্থা নিলে বিগত কয়েক বছরের রেকর্ড সংখ্যক অতিথি পাখির সমাগমের সম্ভাবনা দেখছেন পাখিপ্রেমি পর্যটক ও হাওড়পাড়ের বাসিন্দারা।
হাকালুকি হাওড়ের বালিজুরি, জলা, পোয়ালা, দুধাই, হাওড়খালসহ বিভিন্ন বিলে সরেজমিনে বিভিন্ন প্রজাতির বিদেশি পাখি ভেসে বেড়াতে দেখা গেছে। হাওড়পাড়ের বাসিন্দা ও বিভিন্ন জলমহালের ইজারাদারের লোকজন জনান অন্যান্য বছরের তুলনায় এবার অতিথি পাখির সমাগম বেশি লক্ষ্য করা যাচ্ছে।
এখনও আসাধু শিকারিরা তেমন তৎপর হয়নি। প্রশাসিনক ভাবে যদি পাখি শিকারিদের প্রতিরোধের ব্যবস্থা নেওয়া হয় তবে, এবার বিগত কয়েক বছরের সর্বোচ্চ সংখ্যক অতিথি পাখির সমাগম ঘটবে হাকালুকি হাওড়ে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.