
এস আর অনি চৌধুরী : কুলাউড়ায় মোবাইল চু-রি-র অপবাদ সইতে না পেরে মো. মুজাহিদুর রহমান (২২) নামে এক তরুণ গলায় ফাঁ-স দিয়ে আ’ত্ম’হ’ত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে উপজেলার কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের নিজবাড়ি থেকে তার ঝু-ল-ন্ত ম-র-দে-হ উ’দ্ধা’র করে পুলিশ। মুজাহিদ ওই গ্রামের মো. ইরা মিয়ার ছেলে।
মুজাহিদের পরিবার ও স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার রাত ১০টার দিকে পূর্ব ফটিগুলির স্থানীয় বাজারের একটি দোকানে মোবাইলের রিচার্জ কার্ড কিনতে যান মুজাহিদ। সেখানে বাবুল মিয়াসহ আরও কয়েকজন ক্রেতা ছিলেন। এ সময় বাবুলের মুঠোফোনটি হারিয়ে গেলে সবাই মুজাহিদকে দোষারোপ করে তার গালে চ’ড়-থা’প্প’ড় মারেন এবং তার পরিবারকে খবর দেন। অবশ্য কিছুক্ষণ পর মুঠোফোনটি পাওয়া যায়।
পরে পরিবারের লোকজন দোকানে গিয়ে মুজাহিদকে মুক্ত করে বাড়িতে নিয়ে যান। এ ঘটনায় মুজাহিদ মা’ন’সি’ক’ভা’বে ভেঙে পড়েন। রাতে পরিবারের অজান্তে ঘুমানোর কোনো একসময় চু-রি-র অপবাদ সইতে না পেয়ে মুজাহিদ বসতঘরের তীরের সাথে গলায় কাপড় পেঁ’চি’য়ে ফাঁ-স লাগিয়ে আ’ত্ম’হ’ত্যা করেন।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে পরিবারের সদস্যরা মুজাহিদের ঝু’ল’ন্ত ম-র-দে-হ দেখতে পেয়ে থানায় খবর দেন। থানার উপপরিদর্শক (এসআই) সুজন তালুকদার ও মোস্তাফিজুর রহমান খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বিকেলে তার ম-র-দে-হ উ’দ্ধা’র করেন।
কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম আপছার বলেন, ম-র-দে-হ ম’য়’না’ত’দ’ন্তে পাঠানোর প্রক্রিয়াধীন রয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পেলে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.