![]()
এস আর অনি চৌধুরী : মৌলভীবাজারের কুলাউড়ায় নিষিদ্ধ পলিথিন মজুত রাখার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার ২৬ ডিসেম্বর বিকেলে পৌর শহরস্থ দক্ষিণ বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন।
তিনি জানান, দক্ষিণ বাজারে অবস্থিত পলিথিন মজুত করার অপরাধে দুটি প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, পলিথিন বিক্রি ও ব্যবহার বন্ধে আইনানুসারে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানকালে তাকে থানাপুলিশের একটি দল সহযোগিতা করে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.