![]()
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. জাকির হোসেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে পদোন্নতি লাভ করেছেন। সম্প্রতি তিনি এ পদোন্নতি পাওয়ার পর রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।
৩৩ তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের ডা. জাকির হোসেন কুলাউড়া উপজেলার ভূকশিমইল ইউনিয়নের বাসিন্দা। শিশু বিশেষজ্ঞ এ চিকিৎসকের উপজেলাব্যাপী ব্যাপক সুনাম রয়েছে। অচিরেই তিনি তার নতুন কর্মস্থলে যোগদান করবেন বলে এই প্রতিবেদককে জানিয়েছেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.