
আব্দুর রব : বড়লেখা উপজেলা প্রশাসনের উদ্যোগে তারণ্যের উৎসব অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে মঙ্গলবার ১৪ জানুয়ারি পৌরশহরে যুব সমাবেশ ও বর্ণাঢ্য র্যালি বের করা হয়। পরে পৌরশহরে পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হয়েছে।
পৌর প্রশাসক ও সহকারি কমিশনার (ভূমি) মোহাম্মদ আসলাম সারোয়ারে সভাপতিত্বে ও পৌর সহকারি প্রকৌশলী আনোয়ার সাদাতের সঞ্চালনায় অনুষ্ঠিত যুব সমাবেশে বক্তব্য দেন ইউএনও তাহমিনা আক্তার, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ও ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, মহিলা বিষয়ক কর্মকর্তা সৌমিত্র কর্মকার প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.