প্রনীত রঞ্জন দেবনাথ॥ কমলগঞ্জ পৌরসভায় দুস্থদের মধ্যে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরন করা হয়েছে।
১১ ডিসেম্বর রোববার বিকাল সাড়ে ৫ টায় কমলগঞ্জ পৌরসভা মিলনায়তনে পৌর মেয়র জুয়েল আহমদ এর সভাপত্বিতে অনুষ্টিত কম্বল বিতরন অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি। পৌর কাউন্সিলর আনোয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্টানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য ও উপজেলা চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান, উপজেলা আওয়ামী লীগ সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক, কমলগঞ্জ সদর ইউপি চেয়ারম্যান আব্দুল হান্নান, পৌর আওয়ামী লীগ সভাপতি মিফতাউল ইসলাম উপরু, উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.সানোয়ার হোসেন প্রমুখ। অনুষ্টানে প্রায় ২শত দরিদ্র ও দুস্থদের মধ্যে প্রধান মন্ত্রীর ত্রাণ তহবিলের কম্বল বিতরন করা হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.