
শ্রীমঙ্গল প্রতিনিধি : শ্রীমঙ্গল থানা পুলিশের অভিযানে দন্ডপ্রাপ্ত পলাতক এক আসামি গ্রেপ্তার হয়েছে।
বৃহস্পতিবার ৩০ জানুয়ারি শ্রীমঙ্গল থানার এএসআই মো. শরাফত আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম অভিযান চালিয়ে উপজেলার সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রাম থেকে জিআর-৬৬/১৬ (শ্রীঃ) এর ওয়ারেন্টভূক্ত এক বছরের সশ্রম কারাদন্ড, ১০ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও ৩ মাসের সশ্রম কারাদন্ড প্রাপ্তপলাতক আসামি উজ্জল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত উজ্জল মিয়া সিন্দুরখাঁন ইউনিয়নের কুঞ্জবন গ্রামের আব্দুল মজিদ এর ছেলে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃত আসামিকে মৌলভীবাজার জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.