
পলি রানী দেব নাথ : রেডিও পল্লীকণ্ঠ ৯৯.২ এফ এম মৌলভীবাজার এর আয়োজনে আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ে তথ্য ও সচেতনতামূলক বহিরাঙ্গন অনুষ্ঠান রঙিন ক্যাম্পাস অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ১৯ ফেব্রুয়ারি রেডিও পল্লীকণ্ঠের অনুষ্ঠান প্রযোজক আঁখি পালিতের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী, সিনিয়র শিক্ষক নিখিল কান্তি গোস্বামী, সহকারী শিক্ষক মো: শামীম হোসেন, মো: আলী হোসেন, দীপঙ্কর সরকার, রেডিও পল্লীকণ্ঠের সংবাদ প্রযোজক পলি রানী দেবনাথ, ভিডিও কন্টেন্ট ক্রিয়েটর হৃদয় সূত্রধর, অফিস সহকারি আরিফ হোসেনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও ছাত্রছাত্রীবৃন্দ।
বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা গান, কবিতা, কৌতুক, নাটক পরিবেশন করে। পাশাপাশি অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের নিয়ে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশ,বাল্যবিবাহ এবং মৌলভীবাজার জেলার ইতিহাস বিষয়ে কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
শেষে কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অনুষ্ঠানের অতিথিরা।
আবুল ফজল চৌধুরী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিছবাউর রহমান চৌধুরী বলেন, রেডিও পল্লীকণ্ঠকে ধন্যবাদ জ্ঞাপন করছি রঙিন ক্যাম্পাস অনুষ্ঠান করার জন্য। এ অনুষ্ঠানের ধারাবাহিকতা বজায় রাখা উচিত।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.