
মাহবুবুর রহমান রাহেল॥ মৌলভীবাজার শহরের মুসলিম কোয়াটার এলাকায় মনিং ওয়ার্কের সময় লুৎফুর নাহার (৫৫) নামে এক মহিলার কাজ থেকে স্বর্ণের দুটি বালা নিয়ে যায় ছিনতাইকারীরা।
মুসলিম কোয়াটার এলাকার আব্দুল মতলিবের স্ত্রী লুৎফুর নাহার জানান ১৩ ডিসেম্বর মঙ্গলবার সকাল ৮ টার দিকে সকালে মনিং ওয়ার্কের সময় একটি প্রাইভেটকারের ৩/৪ জন লোক আইন শৃংখলা বাহিনীর পরিচয় দিয়ে গাড়ি থেকে নেমে হাতে পড়া দুই ভরি ওজনের দুটি বালা নিয়ে পালিয়ে যায়। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) অকিল উদ্দিন জানান,এটা ছিনতাই বলে মনে হচ্ছে না রহস্য জনক কোনো ঘটনা হতে পারে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.