
স্টাফ রিপোর্টার : ‘তোমার আমার বাংলাদেশে, ভোট দিব মিলেমিশে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় মৌলভীবাজারে জাতীয় ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা অনুষ্ঠিত হয়েছে।
রোববার ২ মার্চ সকাল ১১টায় দিবস উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি জেলা প্রশাসক কার্যালয় থেকে বের হয়ে আদালত সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে গিয়ে শেষ হয়। র্যালি শুরুর আগে ভোটার দিবস উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
ভোটার দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালিতে উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: বুলবুল আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার আসিফ মহিউদ্দিন, জেলা বিএনপি আহ্বায়ক কমিটির সদস্য মো ফখরুল ইসলাম, মুজিবুর রহমান মজনু বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.