
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলায় পর্যটন শিল্প বিকাশে জেলা প্রসাশনের আয়োজনে সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার ৫ মার্চ সকালে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে সেমিনারের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ ইসরাইল হোসেন। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন, পুলিশ সুপার কে এম জাহাঙ্গীর হোসেন পিবিএম বার।
জেলা প্রশাসক বলেন পর্যটন শিল্প বিকাশ ঘটাতে হলে মৌলভীবাজার জেলার সর্বস্তরের মানুষ একসাথে কাজ করতে হবে এবং সকলের সহযোগিতা কাম্য করেন।
সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনা করেন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ব্যবসা ও প্রশাসন বিভাগ) অধ্যাপক মোঃ আবদুল হামিদ। সেমিনার সঞ্চালনা করেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তানভীর হোসেন।
মূল প্রবন্ধ উপস্থাপনায় অধ্যাপক মোঃ আবদুল হামিদ বলেন, প্রকৃতির অনন্য সৃষ্টি, সুশোভিত, শতরূপা ও হাজারো সৌন্দর্যে মুগ্ধতা ছড়ানো চায়ের দেশ খ্যাত মৌলভীবাজার জেলা এমনিতেই যথেষ্ট সুন্দর ও আকর্ষণীয়। গোটা বছরই দেশ-বিদেশের নানা প্রান্ত থেকে পর্যটকেরা ছুটে আসেন এখানকার সৌন্দর্য উপভোগ করতে। বেশ কিছু পর্যটন স্পট ইতিমধ্যে ভ্রমণ পিপাসুদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছে। ওই স্পটগুলোর পাশাপাশি জেলার বিভিন্ন স্থানে আরও স্পট রয়েছে সেগুলো পর্যটকদের মধ্যে পরিচিত করা প্রয়োজন। অনুষ্ঠানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন মাধ্যমে বিভিন্ন পর্যটন স্পট দেখান মোহাম্মদ আবিদ হোসেন সহকারী কমিশনার পর্যটন সেল।
সেমিনারে বিভিন্ন ঊর্ধ্বতন কর্মকর্তা, বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, শিল্পের সঙ্গে সংশ্লিষ্ট ব্যবসায়ী প্রতিনিধি, বেসরকারি উন্নয়ন সংস্থা এবং উন্নয়ন সহযোগী সংস্থা, রাজনীতিবিদ, ছাত্র প্রতিনিধি, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সেমিনারের মুক্ত আলোচনায় উপস্থিত অতিথিরা তাদের মতামত ও প্রস্তাবনা প্রদান করেন এবং এসব শিল্পের উন্নয়নে একত্রে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.