
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলার বড়লেখায় ধর্ষণের অভিযোগে রাজেন রায় (২৪) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে বড়লেখা থানা পুলিশ।
শুক্রবার ১৪ মার্চ বিকেলে বড়লেখার নিউ সমনবাগ চা বাগানে বিশেষ অভিযান পরিচালনা করে অভিযুক্ত রাজেন রায়কে গ্রেপ্তার করা হয়।
বড়লেখা থানার অফিসার ইনচার্জ আবুল কাশেম সরকার জানান, ১৩ মার্চ নিউ সমনবাগ চা বাগানের এক তরুণীকে (২১) জোরপূর্বক ধর্ষণ করার সংবাদ পাই। তার ভিত্তিতে অভিযুক্ত রাজেন রায়কে গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
পুলিশ সুপার এম,কে,এইচ,জাহাঙ্গীর হোসেন পিপিএম জানান, 'নারীদের প্রতি যেকোনো যৌন হয়রানি বা সহিংসতার বিরুদ্ধে মৌলভীবাজার জেলা পুলিশ জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। নারী ও শিশু নির্যাতনকারীদের কোন ধরনের ছাড় দেওয়া হবে না।'
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.