
কুলাউড়া প্রতিনিধি : কুলাউড়ায় উপজেলা বিএনপির আয়োজনে ইফতার মাহফিল, মরহুম আব্দুল হান্নানের স্মরণে আলোচনাসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার ২২ মার্চ বিকালে জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ ও সাংবাদিকবৃন্দ অংশগ্রহণ করেন।
উপজেলা বিএনপির আহবায়ক রেদওয়ান খানের সভাপতিত্বে এবং সিনিয়র যুগ্ম আহবায়ক বদরুল হোসেন খান ও যুগ্ম আহবায়ক আব্দুল জলিল জামালের যৌথ সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির আহবায়ক ফয়জুল করিম ময়ূন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক সহসভাপতি অ্যাডভোকেট আবেদ রাজা ও শওকতুল ইসলাম শকু, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি কামাল উদ্দিন আহমদ জুনেদ। বক্তব্য রাখেন বিএনপি নেতা আব্দুল মজিদ, বদরুজ্জামান সজল, শামীম আহমদ চৌধুরী, আজিজুর রহমান মনির, ময়নুল হক বকুল, আবু সুফিয়ান, যুবদল নেতা জুবের খান, কাওসার আহমেদ নিপার, ছাত্রদল নেতা তানজিল খান, আতিকুর রহমান, মৌসুম সরকার, হাবিবুর রহমান টিপু প্রমুখ। সভাশেষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.