
আব্দুর রব॥ বড়লেখা উপজেলা বিএনপির শুধু হামলা মামলায় নির্যাতিত নেতাকর্মী নয়, অসুস্থ নেতাদেরও চিকিৎসায় কাতার বিএনপির সদস্য সচিব ও কেন্দ্রীয় যুবদলের সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শরিফুল হক সাজু আর্থিক সহায়তা অব্যাহত রেখেছেন।
১৪ ডিসেম্বর বুধবার রাতে বড়লেখা পৌরসভার ৫নং ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি অসুস্থ মিলন উদ্দিনের চিকিৎস্বার্থে তিনি ২০ হাজার টাকা প্রদান করেন। কেন্দ্রীয় যুবদল নেতা শরীফুল হক সাজুর পক্ষ থেকে বড়লেখা উপজেলা বিএনপির সাধরাণ সম্পাদক মুজিবুর রহমান খসরু অসুস্থ মিলন উদ্দিনের হাতে সহায়তার টাকা তুলে দেন। এসময় পৌর বিএনপির সভাপতি আনোয়ারুল ইসলাম, উপজেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক ইসলাম উদ্দিন, বর্ণি ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক লুৎফুর রহমান, উপজেলা জাসাসের সাধারণ সম্পাদক রায়হান মুজিব, পৌর যুবদলের সাধারণ সম্পাদক আহাদ আহমদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাইফুল আলম খোকন, পৌর ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ম আহবায়ক জাহিদুল ইসলাম মতিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.