
আব্দুর রব : বড়লেখা উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির ঈদ পুনর্মিলনী বুধবার সন্ধ্যায় দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা বিএনপির আহ্বায়ক জয়নাল আবেদীনের সভাপতিত্বে ও উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক আব্দুস সহিদ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল হাফিজ। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নছিব আলী, যুগ্ম আহ্বায়ক মুজিবুর রহমান খছরু, উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি আলাল উদ্দিন, বিএনপি নেতা হাজী আনোয়ার উদ্দিন, ফখরুল ইসলাম সুনু, আবুল আছ আহমদ প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.