
কুলাউড়া অফিস॥ কুলাউড়া উপজেলা পরিষদের উদ্যোগে ৯ জন প্রবাসীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
১২ ডিসেম্বর সোমবার রাতে কুলাউড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যানের কার্যালয়ে সংবর্ধিত ব্যক্তিদের হাতে সম্মাননা স্মারক ও ফুলের তোড়া তুলে দেন কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান আসম কামরুল ইসলাম। সংবর্ধিত ব্যক্তিরা হলেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের উপদেষ্ঠা সাইফুল ইসলাম রহিম, কাতার প্রবাসী কমিউনিটি নেতা আব্দুল্লাহ আল মামুন রেণু, কুলাউড়া ওয়েলফেয়ার এসোসিয়েশন স্পেন এর যুগ্ম সম্পাদক তুতিউর রহমান, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা ও ইউনাইটেড রয়েল্স ক্লাবের বোর্ড চেয়ারম্যান মোঃ আজাদ আহমদ, বাংলাদেশ জাতীয় পার্টি মদিনা শাখার সাধারণ সম্পাদক আব্দুস সালাম আজাদ, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা ও বিশিষ্ট ব্যবসায়ী আবু তাহের সুমন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা ও ক্রীড়া সংগঠক সৈয়দ তানভীর মোজাম্মেল শোভন, সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কমিউনিটি নেতা গ্রীণ ভাটেরা সমাজ কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি কামরুজ্জামান খান সবুর, ইতালি প্রবাসী মোঃ আব্দুস ছোবহান। এসময় উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান কাজী মাওলানা ফজলুল হক খান সাহেদ, জাতীয় সাপ্তাহিক অর্থকালের মৌলভীবাজার ব্যুরো চীফ মাহফুজ শাকিল, বিশিষ্ট ব্যবসায়ী জামাল আহমদ, ইউনাইটেড রয়েল্স ক্লাবের সহ-সভাপতি মোশারফ সুমন প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.