
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা পুলিশ সুপার এম,কে,এইচ জাহাঙ্গীর হোসেন বলেছেন, মৌলভীবাজার জেলায় বয়কটের নামে কেউ বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। আইনশৃঙ্খলা ভঙ্গ করে, লুটপাট করে কেউ ছাড় পাবে না।
মঙ্গলবার ৮ এপ্রিল মৌলভীবাজার শহরের বাটা শোরুম এবং কয়েকটি কোমল পানীয়র গোডাউন পরিদর্শনকালে পুলিশ সুপার আরও বলেন, একটি গোষ্ঠী দেশ ও বর্তমান সরকারের ভাবমূর্তিকে ক্ষুন্ন করার জন্য সাধারণ মানুষের ব্যক্তিগত ব্যবসা প্রতিষ্ঠান এবং ঘর-বাড়িতে হামলা, ভাংচুর ও লুটপাট চালাচ্ছে। পুলিশ সুপার এসব লুটেরা ও হামলাকারীদের সামাজিকভাবে প্রতিহত ও আইন প্রয়োগকারী সংস্থার কাছে সোপর্দ করার আহ্বান জানান।
এ সময় আরো উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) নোবেল চাকমা, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আবু জাফর মো: মাহফুজুল কবির, মৌলভীবাজার সদর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো: মিনহাজুল কবির প্রমুখ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.