
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার জেলা জামে মসজিদের সাধারণ সম্পাদকের নিলেন জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) ও এম সাইফুর স্মৃতি পরিষদের সম্মানিত সাধারণ সম্পাদক বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট ড. মো: আব্দুল মতিন চৌধুরী। তিনি এ সংক্রান্ত একটি স্ট্যাটাস নিজ ফেসবুক আইডিতে তুলে ধরেন।
বিশেষ ভাবে তার স্ট্যাটাসে জেলা জামে মসজিদের সভাপতি জেলা প্রশাসক মো: ইসরাইল হোসেন এর প্রতি গভীর শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
তিনি আরও উল্লেখ করেন, মসজিদকে আরও সমৃদ্ধ করে গড়ে তোলা ও মসজিদের অসম্পূর্ণ কাজ মৌলভীবাজার জেলা প্রশাসকের আন্তরিক সহযোগিতায় সম্পূর্ণ হবে। তিনি সকলের পরামর্শ, সহযোগিতা এবং সক্রিয় অংশগ্রহণ কামনা করেন।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.