
কমলগঞ্জ প্রতিনিধি॥ কমলগঞ্জ পিছিয়ে পড়া অনগ্রসর শব্দকর সম্প্রদায়ের শিক্ষাথীদের মধ্যে শিক্ষা উপকরন প্রদান করা হয়েছে। কমলগঞ্জের সন্তান সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যামকান্ত সিংহের অর্থায়নে সুর্যকান্ত স্মৃতি স্পোর্টিং ক্লাব এর উদ্যোগে ১৬ ডিসেম্বর শুক্রবার সন্ধ্যায় তিলকপুর গ্রামের শব্দকর সম্প্রদায়ের শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা উপকরন হিসেবে খাতা ও কলম প্রদান করা হয়। শব্দকর সমাজ উন্নয়ন পরিষদ মৌলভীবাজার জেলা কমিটির সভাপতি প্রতাপ শব্দকর এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট শ্যামকান্ত সিংহ। বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক শাহীন আহমেদ, কমলগঞ্জ সদর ইউপি সদস্য রুপেন্দ্র সিংহ, সমাজকর্মী বিপুল সিংহ, শিক্ষক শান্তমনি সিংহ।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.