
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজারে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানির আয়োজন করা হয়েছে।
আগামী ১৮ মে দুদকের হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয়ের আয়োজনে এবং মৌলভীবাজার জেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটির সহযোগিতায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে সকাল ৯টা থেকে এ গণশুনানি অনুষ্ঠিত হবে। এতে ভুক্তভোগীরা অংশগ্রহণ করতে পারবেন।
হবিগঞ্জ সমন্বিত জেলা কার্যালয় সূত্রে জানায়, গণশুনানিতে দুদকের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন ও কমিশনার (অনুসন্ধান) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ উপস্থিত থাকবেন। 'নতুন স্বপ্ন নতুন দিন, দুর্নীতিকে বিদায় দিন’-এ প্রতিপাদ্যকে সামনে রেখে মৌলভীবাজার জেলা সদরে অবস্থিত যেকোনো সরকারি,আধাসরকারি,স্বায়ত্তশাসিত দপ্তরে সেবা পেতে ঘুষ, ক্ষমতার অপব্যবহার, সরকারি সম্পদ ও অর্থ আত্মসাৎ, অবৈধ সম্পদ অর্জন, অর্থপাচারসহ হয়রানি বা দুর্নীতির শিকার কেউ হয়ে থাকলে আগামী ১৬ মে পর্যন্ত মৌলভীবাজারের কোর্ট মার্কেট এবং চৌমুহনীতে অবস্থিত দুদকের অস্থায়ী অভিযোগ বুথে অভিযোগ জমা দিতে পারবেন।
অভিযোগ করার নির্দ্দারিত নমুনা ফরম সংযুক্ত।


সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.