
স্টাফ রিপোর্টার : দীর্ঘ চার মাস পর লন্ডন থেকে আজ দেশে ফিরছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে বহনকারী কাতারের আমিরের বিশেষ ফ্লাইটটি মঙ্গলবার ৬ মে সকালে এসে পৌঁছায়। এরপর গুলশানের বাসভবন ফিরোজার উদ্দেশে রওনা দেন বিএনপি চেয়ারপারসন।
সাবেক এই প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে সকাল থেকেই বিমানবন্দরে বিএনপি নেতাকর্মীদের ঢল নেমেছে। নির্ধারিত সময়ের অনেক আগে থেকেই নেতাকর্মীরা বাইরের সড়কে জড়ো হতে শুরু করেছেন।
মৌলভীবাজার সিলেট ও হবিগঞ্জের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দলীয় পতাকা ও জাতীয় পতাকা হাতে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছেন। সেখানে তারা বিভিন্ন স্লোগান দেন।

সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.