
স্টাফ রিপোর্টার : মৌলভীবাজার শহরের টি এস প্লাাজা দুটি মোবাইল দোকানে চুরির ঘটনা ঘটেছে। এতে চোরেরা নগদ টাকাসহ প্রায় ৪৫ লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে অফিযোগ করেছেন দোকান মালিক।
শনিবার ২৪ মে ভোরে ৮/১০ জনের একটি সংঘবদ্ধ চোর চক্র শহরের কুসুমবাগ এলাকার টি এস প্লাজা মাকের্কেটের তালা ভাঙ্গে এ ঘটনাটি ঘটায়।
চুরি হওয়া দোকান গুলো হল, দেলোয়ার টেলিকম, ডিলার ঠওঠঙ মোবাইল কোম্পানি। নগদ ১ লক্ষ ২১ হাজার টাকা এবং বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট যার মূল্য ২৫ লক্ষ টাকার এবং গ্যালাক্সি শপ ডিলার ঙচচঙ কোম্পানি। বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট যার মূল্য ২০ লক্ষ টাকার মালামাল নিয়ে পালিয়ে যায়।
টি এস প্লাজার ব্যবসায়ী দেলোয়ার হোসেন জানান, দীর্ঘদিন যাবত এ মার্কেটের মালিকানা নিয়ে তাদের পারিবারিক দ্বন্ধ চলছে। গত কয়েদিন আগে মালিক এর এক পক্ষ এসে ২০/২৫ জন সন্ত্রাসী বাহিনী নিয়ে আমাদের মার্কেটের দোকানের তালা ভেঙ্গে ফেলে। এ ব্যাপারে আমরা থানায় অভিযোগ করা হয়েছে।
এ ব্যাপারে মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান সকালে আমরা খবর পেয়ে আমাদের একজন অফিসার পাঠিয়েছি এ ব্যাপারে আইন অনুব্যবস্থা নেওয়া হবে।
সৈয়দা রাবেয়া ম্যানশন, সিলেট সড়ক, মৌলভীবাজার থেকে প্রকাশিত। ইমেইল : umedntv@gmail.com
Copyright © 2026 পাতাকুঁডির দেশ. All rights reserved.